...|...|...

জাতীয়

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রক্লপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছান। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর সোয়া একটার দিকে ফেনীতে এসে পৌঁছেছেন। তাঁর গাড়িবহর পরশুরামের দিকে যাচ্ছে।

এর আগে তিনি সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।