...|...|...

সারাদেশ

মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৪
Shares
মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে ‘নাছির কারখানা’ নামে একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় এ ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানায় কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সার্ভিস কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে, কারখানায় আগুন লাগার পর থেকে নাছির কারখানার কর্মকর্তারা গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।