...|...|...

সারাদেশ

মিরসরাইয়ে আ. লীগের তিন নেতাসহ গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৯
Shares
মিরসরাইয়ে আ. লীগের তিন নেতাসহ গ্রেফতার ৫

ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন রাজনৈতিক নেতা হলেন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন ওরফে জহির কমিশনার (৪৮), ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম শাহীন (২৬)। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত জাহানারা বেগম ও তারেক হোসেন (২৪) নামের আরও দুজনকে আটক করে পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, নিয়মিত মামলায় জহির উদ্দিন, জাহেদুল করিম ও মোরশেদ আলম শাহীনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জাহানারা বেগম ও তারেক হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার পাঁচজনকে মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকালে আদালতে পাঠানো হয়েছে।