রাজধানীর মিরপুর ১০ নম্বরের মেট্রো রেলস্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে বোমাতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশন-এর পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বস্তুটির ভেতরে আসলেই বোমা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে সেটি পরীক্ষার কাজ চলছে। এই ঘটনার জেরে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভিতের বোমাই আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

