...|...|...

রাজধানী

মিরপুরে পোশাকশ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৩
Shares
মিরপুরে পোশাকশ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

ছবি: টাইমস টুডে

রাজধানীর মিরপুর-১০ এ পোশাকশ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।

এর আগে রবিবার (১ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা দাবি করছেন। সেই দাবি আদায়ে সড়ক অবরোধের একপর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।