...|...|...

জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১২:০২
Shares
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

পতাকা উত্তোলনের পর হাইকমিশনের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার প্রতীক।  তিনি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণের জন্য প্রবাসীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।