...|...|...

জাতীয়

মঙ্গলবার রাতে নিখোঁজ হন লেফটেন্যান্ট তাহসিফ, বুধবার তুরাগ থেকে উদ্ধার হয় লাশ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:১১
Shares
মঙ্গলবার রাতে নিখোঁজ হন লেফটেন্যান্ট তাহসিফ, বুধবার তুরাগ থেকে উদ্ধার হয় লাশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বসবাসকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (তাওসিফ সৌরি) মঙ্গলবার রাতে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার বিকেলে রাজধানীর তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। এরপর বুধবার বিকেলে তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।