...|...|...

ময়মনসিংহ

ভালো উপার্জনের আশায় রাশিয়ায় পাড়ি, যুদ্ধক্ষেত্রে প্রাণ গেল মামুনের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৫
Shares
ভালো উপার্জনের আশায় রাশিয়ায় পাড়ি, যুদ্ধক্ষেত্রে প্রাণ গেল মামুনের

নিহত আল মামুন। ছবি: সংগৃহীত

দেশে প্লাম্বিং পানির লাইনের পাইপ ফিটিং ও পরিষ্কারের কাজের পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন আল মামুন। কিন্তু মা-বাবা, স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। অভাব ঘোচানো পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবক।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই পরিবারের কাছে আসে তার মৃত্যুর খবর। এখন স্বামীহারা স্ত্রী মহিমা আক্তারের কোলে পাঁচ মাসের শিশু সন্তান পাশে আরেক সন্তান দুই শিশুকে নিয়ে দিশেহারা তিনি।

নিহত আল মামুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের মৃত আবুল কাশেম ও রোকেয়া খাতুন দম্পতির একমাত্র ছেলে। তিনি স্ত্রী মহিমা আক্তার, এক ছেলে ও পাঁচ মাস বয়সী এক মেয়েকে রেখে গত ৭ মে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, দেশে আয়-রোজগার করে সংসারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছিল আল মামুনের জন্য। তাই বিদেশে গিয়ে ভালো উপার্জনের আশায় রাশিয়ায় পাড়ি জমান তিনি। পরিবারের স্বপ্ন ছিল, কয়েক বছর পর বাড়ি ফিরে সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলবেন তিনি।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার। আল মামুনের মৃত্যুর খবরে খারুয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী ও দুই শিশু সন্তানের ভবিষ্যৎ।