...|...|...

রাজনীতি

ভারতের সাথে আঁতাত করে আ.লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার: নাহিদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৪
Shares
ভারতের সাথে আঁতাত করে আ.লীগকে ফেরানোর চেষ্টা করছে সরকার: নাহিদ

পুরোনো ছবি

ভারতের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার-এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাতের কারণে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়।

এ সময় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে নিজেদের প্রচারণা চালানোর অভিযোগও করেন তিনি।