ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ‘অক্সিলিয়ারি নার্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করতে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে জুনিয়র মিডওয়াইফারিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু
পদের নাম: অক্সিলিয়ারি নার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে জুনিয়র মিডওয়াইফারিতে ডিপ্লোমাসহ এসএসসি পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নিবন্ধিত হতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ও অসুস্থতাজনিত ছুটির এনক্যাশমেন্ট সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। এছাড়া কল্যাণ তহবিল, জীবন বীমা সুরক্ষা এবং বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষার সুবিধা রয়েছে।
কর্মস্থল: ঢাকা
আবেদন পদ্ধতি: অনলাইনে
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


