...|...|...

চাকরি

বিসিআইসিতে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৩
Shares
বিসিআইসিতে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) ৯ম ও ১০ম গ্রেডে ২৭৪ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিসিআইসির নিয়ন্ত্রণাধীন কারখানা ও প্রতিষ্ঠানে এসব পদে জনবল নেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে, যা চলবে ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

 

নবম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
  • নিরাপত্তা কর্মকর্তা: ৩টি
  • হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
  • সহকারী প্রোগ্রামার: ৩টি
  • সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়): ১৫টি
  • সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
  • সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
  • দশম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা)
  • সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি
  • সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
  • সহকারী অপারেশন অফিসার: ৩টি
  • সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
  • উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি

নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর এবং অভিজ্ঞতা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই নির্ধারিত জিপিএ বা সিজিপিএর নিচে থাকা যাবে না।

 

নবম গ্রেডের কয়েকটি পদের ক্ষেত্রে:

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ এবং জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়।

সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক ও পুর) এবং কারিগরি কর্মকর্তা পদে সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০০ এবং জিপিএ ৫-এর স্কেলে ৪.০০-এর নিচে থাকা যাবে না।

দশম গ্রেডের সব পদের ক্ষেত্রে:

সিজিপিএ ৪-এর স্কেলে ২.২৫ এবং জিপিএ ৫-এর স্কেলে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। একজন প্রার্থী নবম গ্রেডের যেকোনো একটি এবং দশম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ, সর্বোচ্চ দুটি পদে আবেদন করা যাবে। নির্বাচিত কর্মকর্তাদের নিয়োগের পর পদায়ন করা কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা   http://bcic.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে।

  • সাধারণ প্রার্থীদের ফি: সার্ভিস চার্জসহ ২২৩ টাকা
  • অনগ্রসর প্রার্থীদের ফি: ৫৬ টাকা

আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।