...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩২
Shares
বিশ্ববাজারে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তেলের দাম

ফাইল ছবি

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ ঘিরে একের পর এক ঘটনার মধ্যেও আজ বিশ্ববাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। এতে আগের দিনের কিছুটা উত্থানও মুছে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ দশমিক ৯৩ ডলারে নেমেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তেলের বাজারে এদিন দরপতন দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে হরমুজে কয়েকটি তেলবাহী জাহাজ দুর্ঘটনার মুখে পড়েছে। ইরানি কর্তৃপক্ষ এসব ঘটনার জন্য সামুদ্রিক মাইনকে দায়ী করেছে। তবে অন্য কয়েকটি সূত্রের দাবি, কিছু জাহাজ প্রজেক্টাইল বা নিক্ষেপযোগ্য অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সামান্য বেড়েছে। ওই সময়ে দেশটির বাণিজ্যিক মজুতে ১ লাখ ২৬ হাজার ব্যারেল তেল যোগ হয়েছে।