বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় খোকন তালুকদার বলেন, সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকে হারিয়েছে। দলের প্রতি তার অবদান নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মহান আল্লাহর কাছে প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন।


