বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে আলাদা রাজনৈতিক জোট গঠনের দিকে এগোচ্ছে কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি রাজনৈতিক দল। দলগুলোর মধ্যে দুটি বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন জোটের সাথে যুক্ত রয়েছে। তবে কোনো দলই বিএনপির সাথে জোটবদ্ধ নয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত নিউ এজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, নতুন প্ল্যাটফর্ম গঠন নিয়ে দলগুলোর মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিকভাবে স্বাধীন থাকা, বিদ্যমান জোটের সাথে সম্পর্ক এবং ধর্মীয় নীতির বিষয়ে মতপার্থক্য রয়েছে। সাত দলের ঐক্য ধরে রাখতে হেফাজতে ইসলাম বাংলাদেশও সক্রিয় ভূমিকা রাখছে।
সম্ভাব্য জোটের সাতটি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট।
এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি এখনো জোটে রয়েছে। আর কিছু দিন আগে জোট থেকে বেরিয়ে যায় খেলাফত মজলিস।


