...|...|...

রাজনীতি

ফেসবুক পোস্টে পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে চিৎকার করছে- ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৪
Shares
বিএনপি এখন বিপদে পড়ে চিৎকার করছে- ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বিএনপি এখন বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’ বলে বিএনপিকে কটাক্ষ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। তারা শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—“মুঝে বাঁচাও, বাঁচাও”।’

পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেছেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।’