...|...|...

রাজধানী

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত

ছবি: সংগৃহীত

লতি মাসের বেশিরভাগ সময়ই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর মধ্যে বায়ুমান সূচকে গতকালের তুলনায় আজ আরও অবনতি হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১২৩। এক দিনের ব্যবধানে তা বেড়ে ১৫১-তে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির বায়ুমান সূচক ৩৯৯। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৭৭ এবং তৃতীয় অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২১৬।

আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে তাঁদের দীর্ঘ সময় বাইরে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজনে বাইরে বের হলে উপযুক্ত মাস্ক ব্যবহার এবং দূষিত বাতাসের সংস্পর্শ যতটা সম্ভব কমিয়ে আনা উচিত।