...|...|...

রাজধানী

বায়ুদূষণের শীর্ষে কুচিং, আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
বায়ুদূষণের শীর্ষে কুচিং, আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত

ধূলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। সেই সাথে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই।

এমন অবস্থায় ১৮৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুমান স্কোর ১৬৫ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকেও ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেয়শিয়ার আরেক শহর কুয়ালালামপুর, ১৬১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, এছাড়া উগান্ডার কাম্পালা, ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো তালিকার ওপরের দিকে অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।