...|...|...

আবহাওয়া

বারবার গতিপথ বদলাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:২১
Shares
বারবার গতিপথ বদলাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বরে উন্নীত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত বিশেষ বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুরের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।