...|...|...

খেলা

বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে যত খেলা দেখবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:০৫
Shares
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে যত খেলা দেখবেন

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি বেশ ব্যস্ততার। দিনের শুরুতেই রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। পাশাপাশি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টি-টুয়েন্টি ম্যাচ এবং এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত-আমিরাতের লড়াই উপভোগ করতে পারবেন দর্শকেরা।

তবে রাতের সূচিতে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘিরে। ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট লড়াইয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টরা। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলেও রয়েছে দুটি ম্যাচ।

সেঞ্চুরিয়ন টেস্ট: দ্বিতীয় দিন

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা, টি স্পোর্টস।

দ্বিতীয় টি-টুয়েন্টি

অস্ট্রেলিয়া–ইংল্যান্ড
বেলা ২টা ১৫ মিনিট, ইউরোস্পোর্ট ও ট্যাপম্যাড।

এশিয়া কাপ রাইজিং স্টারস

ভারত–আমিরাত
দুপুর ১২টা, সনি স্পোর্টস ১ ও ২।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল

জাপান–সার্বিয়া
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন।

ব্রাজিল–তানজানিয়া
রাত ৯টা, ডিএজেডএন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বোডো/গ্লিমট–লিনৎজ
রাত ১১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১।

ম্যানচেস্টার সিটি–নাপোলি
রাত ২টা, সনি স্পোর্টস ১।

আর্সেনাল–ডর্টমুন্ড
রাত ২টা, সনি স্পোর্টস ২।

রিয়াল মাদ্রিদ–পিএসভি
রাত ২টা, সনি স্পোর্টস ৫।