...|...|...

জাতীয়

বহিষ্কারে মাদ্রাসা বোর্ড সবার ওপরে, সর্বনিম্ন কুমিল্লা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, দুপুর ১:০৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৭
Shares
বহিষ্কারে মাদ্রাসা বোর্ড সবার ওপরে, সর্বনিম্ন কুমিল্লা

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৩২৪ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। আর সবচেয়ে কম বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের শিট হস্তান্তর করেন। সেখান থেকেই বহিষ্কারের এই তথ্য জানা যায়।

ফলাফলের তথ্য অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৪২ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরপর কারিগরি শিক্ষা বোর্ডে ৫৯ জন, বরিশাল বোর্ডে ২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১৭ জন বহিষ্কার হয়েছে।

এ ছাড়া ঢাকা, যশোর ও দিনাজপুর বোর্ডে ১৫ জন করে; চট্টগ্রাম ও রাজশাহী বোর্ডে ১০ জন করে এবং সিলেট বোর্ডে ৯ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। সবচেয়ে কম, ৮ জন বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে।