...|...|...

বিনোদন

বলিউডের ‘রকি অউর রানি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান

বলিউডের ‘রকি অউর রানি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:৪২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, সকাল ১০:৪৬
Shares
বলিউডের ‘রকি অউর রানি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান

ঢাকা ও কলকাতা—দুই বাংলার পর্দাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে বছরজুড়েই তার যাতায়াত দুই শহরের মধ্যে।  সম্প্রতি এক পডকাস্টে বলিউড অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।  সেখানে উঠে এসেছে অমিতাভ বচ্চন, সালমান খান ও বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে তার ব্যক্তিগত সখ্যের কথাও।

তবে সবচেয়ে আলোচনাযোগ্য অংশ ছিল বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন-এর একটি ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ।

উপস্থাপক জানান, করণ জোহরের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে কিছুটা বিস্মিত ভঙ্গিতে জয়া বলেন, “ও মা বাবা! এই ছেলেটার সামনে বসা যায় না ভাই।  আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল।  একটা অন্যরকম ছিল, পরে আর হয়নি।  আমি করিনি তখন, করা হয়নি।  ঠিক আছে—যেটা ভাগ্যে থাকবে, সৃষ্টিকর্তা যেমন পরিকল্পনা করবেন, সেটাই হবে।”

জয়া জানান, বলিউডে তার কাজের প্রশংসা সেখানকার অভিনেতারাও করেন।  উপস্থাপকের ভাষ্য অনুযায়ী, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন।

পডকাস্টে জয়া আরও জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে।  একবার ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

তিনি আরও বলেন, "ক্রিকেট টুর্নামেন্টে মালাইকা অরোরা ও ইউসুফ পাঠানের মতো তারকারাও তার টিমমেট ছিলেন।  লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই সেলিব্রেটি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সঙ্গে ছিলেন প্রয়াত নায়ক রাজ্জাক। "