...|...|...

বিশ্ব

ফের আটক নেহা বোরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
ফের আটক নেহা বোরা

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে অংশ নিতে গিয়ে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার (১১ অক্টোবর) বিক্ষোভকারীদের সাথে তিনি আশ্রম মর্গে পৌঁছান। তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে তাঁকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। সেখানে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই তাঁকে আটক করেছে পুলিশ।

শনিবার দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও আকস্মিকভাবে সেখানে গিয়ে বিক্ষোভ করেন তিনি। পরে তাঁকে আটক করা হয়।

রবিবার কৌশল বদলে বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান নেহা। এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশের পর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন তিনি। তবে দিন শেষে আবারও পুলিশের হাতে আটক হন এই ছাত্রনেত্রী।