...|...|...

সারাদেশ

ফরিদপুরের নিরাপত্তায় মাঠে নামছে ৫ প্লাটুন বিজিবি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৮
Shares
ফরিদপুরের নিরাপত্তায় মাঠে নামছে ৫ প্লাটুন বিজিবি

ফরিদপুরের নিরাপত্তায় মাঠে নামছে বিজিবি। ছবি: টাইমস টুডে

ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ৫ প্লাটুন বিজিবি ফরিদপুরে এসে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ পদক্ষেপের ফলে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।