আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রামরুর সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের লিগ্যাল এইডের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সেবা দেয়া হবে। অচিরেই এটি আলোর মুখ দেখবে।’
আসাদুজ্জামান বলেন, ‘রেমিট্যান্সযোদ্ধারা অর্থনীতির উন্নয়নের সোপান। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিও শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে।’


