...|...|...

সারাদেশ

প্রধানমন্ত্রী কোনো পরাশক্তির কাছে মাথানত করবেন না: এমপি খোকন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
প্রধানমন্ত্রী কোনো পরাশক্তির কাছে মাথানত করবেন না: এমপি খোকন

বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। ছবি: টাইমস টুডে

প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে জনগণের স্বার্থে দেশ পরিচালনা করবেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তার মধ্যে দেশপ্রেম রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করেননি। তার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবেন না। তিনি দেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করবেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।