ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
এর আগে, রাত ৮টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে। তবে, এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


