...|...|...

চাকরি

পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২ হাজার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ৮:১৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৪১
Shares
পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২ হাজার

ছবি: সংগৃহীত

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে পুলিশ নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সাথে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা বাংলাদেশ পুলিশের প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন।

এদিকে, প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও পরীক্ষার প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত এবং অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।