...|...|...

খেলা

পিএসজিতেই ক্যারিয়ার শেষ করতে চান হোয়াও নেভেস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫
Shares
পিএসজিতেই ক্যারিয়ার শেষ করতে চান হোয়াও নেভেস

পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেভেস। ছবি: সংগৃহীত

স্পেন কিংবা ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলার আগ্রহ নেই পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেভেসের। বরং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে অন্য কোথাও যেতে চান না ২২ বছর বয়সী এই ফুটবলার। ফরাসি ক্লাবটিতেই পুরো ক্যারিয়ার কাটানোর ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেভেস। তিনি বলেন, স্পেন কিংবা ইংল্যান্ডে যাওয়ার কোনো লক্ষ্য তার নেই। নিজের জীবন নিয়ে ভালো থাকা এবং পিএসজির হয়ে শিরোপা জেতাই তার মূল আকাঙ্ক্ষা। পুরো ক্যারিয়ার এই ক্লাবেই কাটাতে চান তিনি।

২০২৪ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে প্রায় ৭ কোটি ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেভেস। যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই কোচ লুইস এনরিকের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন এই মিডফিল্ডার।

তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে সম্প্রতি চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়েছে পিএসজি। ক্লাবটির হয়ে ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ রাখা, আক্রমণ তৈরি, গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নেভেস। পিএসজির হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স দলের সাফল্যে বড় অবদান রাখছে।