...|...|...

ঢাকা

পাগলা মসজিদের দানবাক্সে সন্ধ্যা পর্যন্ত মিলল ১৪ কোটি ৭০ লক্ষ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬, দুপুর ১:২১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:৪০
Shares
পাগলা মসজিদের দানবাক্সে সন্ধ্যা পর্যন্ত মিলল ১৪ কোটি ৭০ লক্ষ টাকা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় মাস পর আজ খোলা হয়েছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দানবাক্সগুলো। সকাল ৮টা থেকে এখন পর্যন্ত গণনায় ইতোমধ্যে ১৪ কোটি ৭০ লক্ষ টাকা পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর সেখান থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। বর্তমানে বিপুল পরিমাণ এই অর্থ গণনার কাজ এখনো চলছে। 

সাধারণত প্রতি তিন মাস পর পর মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার বিশেষ কারণে তা ছয় মাস পর খোলা হয়েছে। সময়ের ব্যবধান ও অনুদানের পরিমাণ বেড়ে যাওয়ার কথা বিবেচনা করে এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছিল।

টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন প্রায় চার শতাধিক মানুষ। এদের মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার ছাত্র এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে এই গণনা কার্যক্রম।