...|...|...

রাজনীতি

পাঁচ দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১:০৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
পাঁচ দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দাবিতে রাজধানীতে বাইক র‍্যালি করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ র‍্যালি শুরু হবে।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির দাবিগুলো হলো-

১) আওয়ামী লীগের বিচার

২) গণভোটের রায় বাস্তবায়ন

৩) শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর

৪) জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও

৫) গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।