আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতের ওপর জনগণের আস্থা পুনরুদ্ধারও এ উদ্যোগের উদ্দেশ্য।
এতে আরও বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

