বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ‘প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে ২৯ অক্টোবর আবেদন শুরু হয়েছে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়েভ ফাউন্ডেশন
পদের নাম: প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিবিএ
অভিজ্ঞতা: ২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বরিশাল ও মানিকগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বেতন: ২২,০০০-২৪,০০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


