আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল (স্টেরাইল) বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল (স্টেরাইল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বি.ফার্ম/এম.ফার্ম/বিএসসি বা এমএসসি (অ্যাপ্লায়েড কেমিস্ট্রি) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণাত্মক, যোগাযোগ এবং নথিপত্র তৈরির ভালো দক্ষতা। কম্পিউটার চালনায় দক্ষতা, যার মধ্যে এমএস অফিস অ্যাপ্লিকেশন এবং পেশাদার ই-মেইল যোগাযোগের সক্ষমতা অন্তর্ভুক্ত।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যশোর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬


