...|...|...

জাতীয়

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১:১২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:০০
Shares
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

ছবি: সংগৃহীত

সাময়িকভাবে বাতিল হওয়ার পর অনলাইন নিউজ পোর্টালবাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন এই সংবাদমাধ্যমটি।

রবিবার (২৩ আগস্ট) তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে। সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলবাংলা এডিশন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতারা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান।

সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।

নিবন্ধন ফিরে পাওয়ার খবরটি নিশ্চিত করেবাংলা এডিশনকর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে অতীতের মতো ভবিষ্যতেও সত্য ন্যায়ের পক্ষে তাদের সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে। বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা, জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য।