নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪৩তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, সদস্য লাবিবা আব্দুল্লাহ, বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভার গৃহীত সিদ্ধান্তসমূহ পুনর্নিশ্চিতকরণ করা হয়। এ ছাড়া স্প্রিং-২০২৬ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফলাফল অনুমোদন করা হয়।
সভায় প্রস্তাবিত ‘বিএসসি ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং’-এর ওবিই (OBE) ভিত্তিক অ্যাকাডেমিক কারিকুলাম ও সিলেবাসের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

