...|...|...

জাতীয়

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৮
Shares
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই এবং কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।

তিনি আরও বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না। নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।