...|...|...

খেলা

দেশের কোন চ্যানেল সম্প্রচার করবে না, যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, রাত ৯:৩৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:১১
Shares
দেশের কোন চ্যানেল সম্প্রচার করবে না, যেভাবে দেখবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

দীর্ঘ দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই ঐতিহাসিক সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে টিভিতে দেখা না গেলেও অনলাইনে খেলা দেখার বিকল্প সুযোগ থাকছে ভক্তদের সামনে।

আন্তর্জাতিক এই সিরিজের সম্প্রচারস্বত্ব পেয়েছে বিভিন্ন দেশের একাধিক অনলাইন ও বিদেশি চ্যানেল। বাংলাদেশে খেলা সম্প্রচারের অনলাইন স্বত্ব পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ট্যাপম্যাড’ (Tapmad)। ফলে বাংলাদেশি দর্শকেরা অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মহারণ।

অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি উপমহাদেশের অন্যান্য দেশের দর্শকেরা বিভিন্ন চ্যানেলে খেলা দেখতে পাবেন। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

ভারতে টিভি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম ‘জিওহটস্টার’-এ ম্যাচগুলো লাইভ স্ট্রিম করা হবে। আর পাকিস্তানে ‘টেন স্পোর্টস’ ও ‘ট্যাপম্যাড’-এর মাধ্যমে দর্শকেরা উপভোগ করবেন এই লাল বলের লড়াই।