...|...|...

রাজনীতি

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

জামায়াত আমির। পুরোনো ছবি

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন এ সম্মেলনের আয়োজন করে।

জামায়াত আমির বলেন, দেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে— এই মাদ্রাসাগুলোতে কোনো ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’ এমন কথা বলে সেগুলোর সাথে তুলনা করা যাবে না।

তিনি বলেন, কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদ্রাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে। আমাদের তুলনা হবে মদিনার মসজিদের নববীর মাদ্রাসার সাথে। যে মাদ্রাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।