যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে ২ নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ব্রাহ্মণডাঙ্গা বাসিন্দা ইদ্রিস আলী রাত সাড়ে ৮টার দিকে প্রচণ্ড দুর্গন্ধ পান। এরপর উৎস সন্ধানে গিয়ে ধানক্ষেতের পাশে ছোট্ট একটি গর্তের মধ্যে এক নারী ও এক পুরুষের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি আরও জানান, গভীর রাত হওয়ায় এবং পচন ধরায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।


