দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হলেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। সেই সাথে সংস্থাটির ৭ কর্মকর্তাকে একযোগে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এবং বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের সইয়ে প্রজ্ঞাপনদু’টি জারি করা হয়েছে।
এর মধ্যে মহাপরিচালক পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর ৩য় গ্রেডে ‘মহাপরিচালক’ পদে পদোন্নতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সংস্থাটির ৭ কর্মকর্তাকে একযোগে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত এবং মো. ফয়সাল।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের বর্ণিত এসব কর্মকর্তাদের ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর ৫ম গ্রেডে ‘পরিচালক’ পদে পদোন্নতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


