...|...|...

জাতীয়

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:১৯
Shares
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান ও যুগ্মসচিব মো. নাজমুল আলম।

রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মো. নাজমুল আলমের নতুন এই পদায়নের মাধ্যমে দুদকের প্রশাসনিক কাঠামোয় নতুন দায়িত্ব বণ্টন করা হলো।