...|...|...

রাজধানী

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৬
Shares
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা যুবলীগের এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

আটক বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ ছিল বলেও জানা গেছে। পাশাপাশি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্য পাওয়া গেছে।

এছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।