...|...|...

বিশ্ব

তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় পর্যটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় পর্যটক

ছবি: সংগৃহীত

তুরস্কের ঐতিহাসিক শহর মার্দিন ভ্রমণের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক পর্যটক। শায়েভন নামের ওই পর্যটক শহরটির সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্তুক্লু জেলা মুফতি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে শায়েভন মুফতির কার্যালয়ে উপস্থিত হন। সেখানে জেলা মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শায়েভন ইসলামের মূল বিশ্বাসের ঘোষণা ‘শাহাদা’ পাঠ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি মুসলিম হিসেবে ‘আবদুল্লাহ’ নাম গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান নতুন মুসলিম আবদুল্লাহর হাতে পবিত্র কুরআনের একটি কপি তুলে দেন।

ঐতিহাসিক স্থাপত্য, বহু শতাব্দীর সভ্যতার নিদর্শন ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত মার্দিন শহরটি তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটকদের কাছে শহরটির বিশেষ আকর্ষণ রয়েছে।