...|...|...

জাতীয়

তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৬
Shares
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে টানা প্রায় তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল (hajj.gov.bd)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে সেবা গ্রহণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে সেবাগ্রহীতাদের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হজ পোর্টাল বাংলাদেশের হজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধনসহ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদানে এ পোর্টাল ব্যবহার করা হয়।

পোর্টালটি বন্ধ থাকায় এর মাধ্যমে পাওয়া কিছু অনলাইন সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাই সেবাগ্রহীতাদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ৯টায় পোর্টালটি আবার চালু হওয়ার কথা রয়েছে।