...|...|...

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৩
Shares
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।