...|...|...

রাজধানী

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে কোন দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে কোন দেশ

ছবি: সংগৃহীত

ধুলো, ধোঁয়া ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। সেই সাথে পৃথিবীতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। তবে বৃষ্টির কারণে দূষণের মাত্রা কখনো কখনো কিছুটা কম থাকে।

এমন অবস্থায় ১৭৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে চীনের বেইজিং শহর। বাতাসের এই মান নাগরিকদের জন্যঅস্বাস্থ্যকরবলে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুমান স্কোর ৭৩ নিয়ে তালিকার ২৮ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকেও ধরা হয়মাঝারি বা সহনীয়

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের বেইজিং শহর। এ ছাড়া ১৬৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৬৩ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মালেয়শিয়ার কুয়ালালামপুর, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানঅনেক ভালোবলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলেমাঝারি বা সহনীয়ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোরসংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্তঅস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলেখুবই অস্বাস্থ্যকরবলে বিবেচনা করা হয়। ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তাদুর্যোগপূর্ণবলে বিবেচিত হয়।