...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩২
Shares
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন। 

এ নিয়ে চলতি বছরে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।