...|...|...

আইন ও আদালত

ডনের জামিন নামঞ্জুর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪১ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
ডনের জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া আসামি খলনায়ক আশরাফুল হক ডনের ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন শুনানি শেষে ডনের এই আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা আরও উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল রিপোর্ট দুইটি পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি আসামিপক্ষের। এজন্য ডন জামিনের হকদার বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। পরে ১২ আগস্ট আসামির জামিন আবেদন নাকচ করে দেন।