...|...|...

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ

ছবি: টাইমস টুডে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবী জানান, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রুহিয়া থানা পুলিশ সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।