...|...|...

সারাদেশ

শিক্ষার্থীদের আবদার রাখলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
শিক্ষার্থীদের আবদার রাখলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেসেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: টাইমস টুডে

লালমনিরহাট সফরে গিয়ে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেসেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের সময় শিক্ষার্থীদের অনুরোধে তাদের সাথে ছবি তোলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

বৃহস্পতিবার সকালে এক দিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। অনুষ্ঠানের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে সেলফি তোলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট এলাকায় ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার।দিনব্যাপী সফরের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।